ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র সমাপণী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলা শেষে বিজীয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা জেলা পর্যায়ের এই স্পোর্টসয়ে কাবাডি বালকে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সদর ও বালিকায় ঠাকুরগাঁও সদর, ক্রিকেট বালকে চ্যাম্পিয়ন পীরগঞ্জ উপজেলা ও বালিকায় ঠাকুরগাঁও পৌরসভা,ফুটবল বালকে চ্যাম্পিয়ন সদর উপজেলা ও বালিকায় পীরগঞ্জ উপজেলা, দাবা বালকে চ্যাম্পিয়ন তানভির রহমান ও বালিকায় চ্যাম্পিয়ন শোভা সুবাইতা সহ অন্যান্য খেলায় বিজয়ী প্রত্যেককে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও ট্রপি তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে জেলার ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রসঙ্গত ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ শ্লোগানে গত ২ মে সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হয়।