ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি হাইব্রিড ভুট্টা- ৩(বি-৩৩৫৫) জাতের প্রচার ও প্রসারের জন্য ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে, বুধবার
০৬/০৫/২০২৬ খ্রিঃ তারিখে উপপরিচালক (বীউ) বিএডিসি,বগুড়া দপ্তরের আওতাধীন গোবিন্দগঞ্জ-১ব্লকের কালুপুকুর, ঘোড়াঘাট এলাকায় বিএডিসি হাইব্রিড ভূট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের প্রচার ও প্রসারের জন্য ফসল কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়। প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে
উক্ত ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত কৃষিবিদ জনাব মোঃ মোশাব্বের হোসেন,অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীপ্রস)বিএডিসি, ঢাকা, জনাব মোঃ সেলিম হায়দার, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীবি) বিএডিসি, ঢাকা, জনাব কৃষিবিদ ড. মোঃ সুলতানুল আলম, যুগ্মপরিচালক(পাটবীজ),দিনাজপুর,জনাব কৃষিবিদ উৎপল কুমার সাহা, যুগ্মপরিচালক (কঃগ্রোঃ),বগুড়া,জনাব মোঃ মহিবুর রহমান যুগ্মপরিচালক (সার) বগুড়া, জনাব ড.উজ্জল কুমার নাথ, প্রফেসর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ, কৃষিবিদ জনাব মোঃ রফিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, ঘোড়াঘাট দিনাজপুর ও বগুড়া থেকে আগত বিভিন্ন দপ্তর হতে দপ্তর প্রধানগণ, ভূট্টা চাষী, চুক্তিবদ্ধ চাষী, ও বিএডিসির সম্মানিত বীজ ডিলারগন উপস্থিত ছিলেন। কর্মকর্তারা ভুট্টা ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন এবং দৈবচয়ন ভিত্তিতে একাধিক স্পট থেকে ভুট্টা কর্তন করে ফলন নির্ণয় করেন। মোচা ছাড়িয়ে ওজন করে প্রতি বিঘায় ৬৩ মন (১৪%আর্দ্রতায়) ফলন পাওয়া যায়। বিএডিসির চুক্তিবদ্ধ চাষী মোহাম্মদ আব্দুল হামিদ এ ভুট্টা চাষ করে ব্যাপক ফলন পেয়ে অত্যন্ত খুশি।
মোহাম্মদ বদরুল আলম বুলু বলেন, বি-৩৩৫৫ বিএডিসির এই ভুট্টা বীজ আগামীতে ব্যাপক জনপ্রিয়তা পাবে ।
মোঃ ফরিদুল ইসলাম জানান,বিএডিসির ভুট্টা অন্য ভুট্টা থেকে অধিক ফলন হয় তাই বিএডিসির হাইব্রিড ভুট্টা চাষ করে অধিক ফলনের পাশাপাশি আর্থিক দিক থেকে লাভবান হয়েছি।
এ ফলন দেখে চাষিরা খুব খুশি, তারা ভবিষ্যতে এ জাতের ভুট্টার আবাদ করবে বলে আশা ব্যক্ত করেন। সমাপণী বক্তব্যে বি এডিসির ধান, গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির,মহোদয় তার বক্তব্যে জানান যে, ডিলার ও চাষীদের চাহিদা মোতাবেক মৌসুমের শুরুতেই হাইব্রিড ভূট্টা বীজ সরবরাহ করা হবে। মহোদয় অদ্যকার অনুষ্ঠান সফলভাবে আয়োজন করার জন্য উপপরিচালক(বীজ উৎপাদন ),বগুড়া সহ তার পুরো টিম কে এবং উপস্থিত আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে মাঠ দিবসের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন