প্রকাশ প্রতিদিন
৫ মে ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম আব্দুল হালিম মৃধার ছেলে মিলন মৃধা দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তিতে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তার মৃত্যুর পর ১২ জন ওয়ারিশ সম্পত্তির দাবিদার হলেও অধিকাংশ ওয়ারিশ নিজ নিজ অংশে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, ঘটনার দিন মিলন মৃধার বোন দিলরুবা খান ডিউটি তার স্বামী আতাউর রহমান দুলাল, ছেলে আলামিন খান সৈকত ও পুত্রবধূ সেতু বেগমকে নিয়ে মিলন মৃধার বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান। এ সময় বাড়ির সামনে থাকা দোকানঘরের মালামাল নষ্ট করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে দোকানের কাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়। এতে দোকান ভাড়াটিয়ার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ১২ জন ওয়ারিশের মধ্যে ১১ জন একমত থাকলেও একজন অভিযুক্ত বারবার বিরোধ সৃষ্টি করছেন এবং স্থানীয় শালিশ না মেনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। ভুক্তভোগী মিলন মৃধা বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে তার ঘর ও দোকানে হামলা চালিয়ে ক্ষতি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও রাসেল মৃধা ও সোহাগ মৃধাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে দিলরুবা খান ডিউটি ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে তাদের সম্মানহানি হয়েছে বলে দাবি করেন স্বজনরা। অপরদিকে অভিযুক্তরা তাদের অন্যায়কে আড়াল করতে মিলন মৃধার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে দাবি ভুক্তভোগীদের। মিলন মৃধা ও সোহাগ মৃধা , রাসেল মৃধার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে ঘটনার পর অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলীম জানান উক্ত ঘটনায় থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০