প্রকাশ প্রতিদিন
৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

আতাউর রহমান দেবীগঞ্জ ।

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের শিল্প ও কৃষি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। চিনি, জ্বালানি, জৈব সার ও পশুখাদ্যের সংকট নিরসনে দেশের প্রথম বিট সুগার মিল “শামস এন্টারপ্রাইজ”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) বিকেল ৪টায় দেবীগঞ্জে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আনোয়ারুল মুক্তাদির, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবাইদুর রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন , দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, কৃষিবিদ নাইম মোরশেদ,অফিসার ইনর্চাজ সেলিম মালিক  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বলেন, দেশের কৃষি ও শিল্প খাতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষকদের জন্য বিট চাষ নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, “বাংলাদেশের শিল্পখাতকে বহুমুখীকরণ এবং কৃষিপণ্যের আধুনিক ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিট সুগার মিল চালুর মাধ্যমে দেশে চিনির বিকল্প উৎস তৈরি হবে এবং আমদানি নির্ভরতা কমবে। একই সঙ্গে জ্বালানি ও পশুখাদ্য উৎপাদনের নতুন পথও উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, এই ধরনের আধুনিক শিল্প প্রতিষ্ঠান শুধু উৎপাদনই বাড়াবে না, বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উত্তরাঞ্চল কৃষি ও শিল্পের সমন্বয়ে এক নতুন মডেল হিসেবে গড়ে উঠতে পারে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিট থেকে চিনি উৎপাদনের এই উদ্যোগ দেশের জন্য অত্যন্ত সময়োপযোগী। আখের পাশাপাশি বিট চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের চিনি শিল্পে নতুন গতি আসবে। তিনি জানান, বিট থেকে শুধু চিনি নয়, জৈব সার, বায়োফুয়েল ও পশুখাদ্যও উৎপাদন করা সম্ভব, যা দেশের অর্থনীতিতে বহুমুখী অবদান রাখবে।

এদিকে শামস এন্টারপ্রাইজ-এর পরিচালক আব্দুল সালাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিনি উৎপাদন নয়, বরং কৃষকবান্ধব ও পরিবেশবান্ধব একটি শিল্প ব্যবস্থা গড়ে তোলা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা এমন একটি উৎপাদন ব্যবস্থা চালু করেছি, যা দেশের অর্থনীতি, কৃষি ও শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, স্থানীয় কৃষকদের বিট চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি উৎপাদিত বিটের ন্যায্যমূল্য নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর “শামস এন্টারপ্রাইজ” চালু হলে স্থানীয় কৃষকরা বিট চাষে উৎসাহিত হবেন। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে চিনি উৎপাদনের পাশাপাশি শিল্পবর্জ্যকে পুনঃব্যবহার করে জৈব সার ও পশুখাদ্য তৈরি করা হবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং টেকসই শিল্পায়নের পথ সুগম হবে।

স্থানীয় কৃষকদের অনেকেই জানান, বিট চাষ লাভজনক হলে তারা প্রচলিত ফসলের পাশাপাশি বিট চাষেও আগ্রহী হবেন। এতে কৃষিতে বৈচিত্র্য আসবে এবং কৃষকের আয়ও বাড়বে।

উল্লেখ্য, দেশের প্রথম বিট সুগার মিল হিসেবে “শামস এন্টারপ্রাইজ”-এর যাত্রা শুরু হওয়ায় দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে দেশের অন্যান্য এলাকাতেও বিটভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০