এনামুল হক, ষ্টাফ রিপোর্টার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করবেন মোঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার।সভায় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,সভায় মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপস্থিত বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দিবসটি সফলভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন