প্রকাশ প্রতিদিন
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের বোদায় পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালবেলায় এই কার্যক্রমটি বোদা প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে সরাসরি পরিদর্শন ও সার্বিক তদারকি করেন।

স্থানীয়রা জানান, সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে এবং রমজানের তাৎপর্য তুলে ধরার দিক থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

পঞ্চগড়-২ বোদা-দেবীগঞ্জ আসনের “এমপি” ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তার নিজ আসনে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নিয়মিত প্রশাসনকে জোর দাবি জানিয়ে যাচ্ছেন।

বিশেষ করে রমজানে গরুর মাংস নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে কিনে খাওয়াটা জটিল হয়ে পড়লেও সেখানেই চোখ রাখেন প্রতিমন্ত্রী।

এ অঞ্চলের গরিব, অসহায় ও দিনমজুর মধ্যবিত্ত মানুষদের কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময়ে বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম মালিক এবং পুলিশের একটি দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের ইঙ্গিত: মেয়র পদে আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

১০

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

১১

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন। 

১২

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

১৩

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

১৪

ইফতার শেষে স্বামীর বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, দেবীগঞ্জে মা-মেয়ের প্রাণহানি

১৫

দেবীগঞ্জ পৌর নির্বাচনে চমক, মেয়র প্রার্থী হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর

১৬

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

১৭

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

১৮

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

১৯

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

২০