প্রকাশ প্রতিদিন
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে কেন্দ্র করে আগাম নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সম্ভাব্য ২০২৬ সালের পৌরসভা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের তৎপরতা শুরু করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা ও জল্পনা-কল্পনা।সরকারিভাবে পৌর নির্বাচনের ঘোষণা এখনও না আসলেও, তারা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়েছে।এ প্রেক্ষাপটে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সরকার ফরিদুল ইসলাম। তিনি দেবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পাটোয়ারীপাড়া এলাকার বাসিন্দা। পেট্রোল পাম্প ব্যবসায়ী তার পিতা মোঃ ফজলু করিম সরকার।স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত মুখ। এর আগে ২০ সেপ্টেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সরকার ফরিদুল ইসলাম।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সততা, জবাবদিহিতা ও উন্নয়নমুখী নেতৃত্বের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার সমর্থকরা মনে করেন, সততা, প্রজ্ঞা ও রাজনৈতিক অভিজ্ঞতা তাকে সামনে এগিয়ে নেবে।

উল্লেখ্য, অতীত রাজনৈতিক প্রেক্ষাপট এবং পারিবারিক পরিচয়ের কারণে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, আসন্ন পৌর নির্বাচনে ভোটাররা কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।

দেবীগঞ্জ পৌরসভায় ইতোমধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।এ বিষয়ে সরকার ফরিদুল ইসলাম বলেন, সাধারণ ভোটার ও সুশীল সমাজের সমর্থন এবং দলীয় মনোনয়ন পেলে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সরকার ফরিদুল বর্তমানে দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। সব মিলিয়ে দেবীগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী আবহ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের ইঙ্গিত: মেয়র পদে আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

১০

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

১১

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন। 

১২

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

১৩

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

১৪

ইফতার শেষে স্বামীর বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, দেবীগঞ্জে মা-মেয়ের প্রাণহানি

১৫

দেবীগঞ্জ পৌর নির্বাচনে চমক, মেয়র প্রার্থী হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর

১৬

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

১৭

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

১৮

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

১৯

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

২০