প্রকাশ প্রতিদিন
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব

এমপি,পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

দেবীগঞ্জ পৌর শহরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজু ও সদস্য সচিব রোকনুজ্জামান সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব তুহিন বসুনিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা ও সদস্য সচিব রাসেল আহম্মেদ প্রধান, জিয়া পরিষদের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কৃষকদলের দেবীগঞ্জ উপজেলা আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাবু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ হোসেন, শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের ইঙ্গিত: মেয়র পদে আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

১০

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

১১

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন। 

১২

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

১৩

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

১৪

ইফতার শেষে স্বামীর বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, দেবীগঞ্জে মা-মেয়ের প্রাণহানি

১৫

দেবীগঞ্জ পৌর নির্বাচনে চমক, মেয়র প্রার্থী হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর

১৬

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

১৭

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

১৮

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

১৯

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

২০