প্রকাশ প্রতিদিন
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের করতোয়া নদীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর চর এলাকা, ময়নামতি চর সংলগ্ন স্থান পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানও পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন, পঞ্চগড়ের করতোয়া নদীতে সম্প্রতি বন্যার কারণে ব্যাপক জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রায় ৩১ কিলোমিটার নদীপথে বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে। এই ক্ষয়রোধে নদীতে ব্লক স্থাপন করে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। খাল খনন ও নদী ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রতিমন্ত্রী জানান, ময়নামতি চরকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। নদীর চরের পার্শ্ববর্তী এলাকাকে নদীভাঙন থেকে রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী জুনের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার লক্ষ্যে সরকারি প্রস্তুতি চলছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপীসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন উপচে পড়া ভিড়ের মতো স্থানীয় মানুষজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০