প্রকাশ প্রতিদিন
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজারা ডাঙ্গা ইউনিয়নের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় একের পর এক গড়ে উঠেছে ছোট-বড় একাধিক অবৈধ ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটার কোনো বৈধ লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর তথ্যমতে, M.S.H ভাটার মালিক হাজিরুল, ফজলু ও রাশেদ জামান; J.M.N.S ভাটার মালিক জুয়েল ইসলাম, মামুন ইসলাম, মিন্টু ইসলাম, নবীন চন্দ্র ও সোহেল ইসলাম; এবং S.B ভাটার মালিক সফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, এসব ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—নতুনহাট বাজারের পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টির চারপাশে প্রায় ৫০০-৭০০ বর্গমিটারের মধ্যে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।

ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও রাস্তায় জমে থাকা ধুলাবালির কারণে এলাকাজুড়ে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কোমলমতি শিশুদের ওপর এর প্রভাব আরও বেশি পড়ছে বলে জানান অভিভাবকরা। এছাড়া ভারী যানবাহনের চলাচলের কারণে সড়কে সৃষ্টি হচ্ছে ভাঙন ও যানজট, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে।

এলাকাবাসীর প্রশ্ন—বিদ্যালয় আগে প্রতিষ্ঠিত, নাকি ইটভাটা? যদি বিদ্যালয় আগে হয়ে থাকে, তবে তার চারপাশে কীভাবে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠলো? আর যদি ইটভাটা আগে হয়ে থাকে, তবে বিদ্যালয় স্থাপনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কেন গুরুত্ব দেয়নি?

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা দেবীগঞ্জ উপজেলা প্রশাসন, দেবীগঞ্জ থানা, জেলা প্রশাসন পঞ্চগড় এবং পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গ্রামবাসীর একটাই দাবি শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের ইঙ্গিত: মেয়র পদে আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

১০

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

১১

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন। 

১২

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

১৩

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

১৪

ইফতার শেষে স্বামীর বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, দেবীগঞ্জে মা-মেয়ের প্রাণহানি

১৫

দেবীগঞ্জ পৌর নির্বাচনে চমক, মেয়র প্রার্থী হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর

১৬

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

১৭

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

১৮

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

১৯

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

২০