প্রকাশ প্রতিদিন
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

মোঃ এনামুল হক, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা-কে ঘিরে আগাম নির্বাচনী আমেজ ইতোমধ্যেই দৃশ্যমান। সম্ভাব্য ২০২৬ সালের পৌরসভা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে, বাড়ছে আলোচনা-সমালোচনা ও জনমত যাচাইয়ের নানা উদ্যোগ।

এই প্রেক্ষাপটে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ ওয়াসিম আহমেদ। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ ভোটারদের সমর্থন ও দোয়া পেলে তিনি ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দেবীগঞ্জ পৌরসভার থানা পাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা, মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ ওয়াসিম আহমেদ একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবী। দীর্ঘদিন ধরে তিনি এলাকার গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছেন। স্থানীয়দের কাছে তিনি একজন দায়িত্বশীল ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, ওয়াসিম আহমেদ কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের মতে, তার নেতৃত্বে ৬নং ওয়ার্ডে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হতে পারে।

এ বিষয়ে ওয়াসিম আহমেদ বলেন, দেবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা যদি আমাকে সমর্থন করেন, তাহলে আমি আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণ করবো এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, ওয়াসিম আহমেদ বর্তমানে দেবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সব মিলিয়ে, দেবীগঞ্জ পৌরসভাকে কেন্দ্র করে আগাম নির্বাচনী আবহ ইতোমধ্যেই জমে উঠেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতে উঠবে জনসমর্থনের পাল্লা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০