প্রকাশ প্রতিদিন
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

সংবাদদাতা: লালন সরকার

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বসুনিয়া হাটে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ টাকায়।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা নীলফামারী ডোমার উপজেলা-র এই ঐতিহ্যবাহী হাটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে এ মূল্য নির্ধারণ করেছেন বিক্রেতারা। সাধারণ সময়ের তুলনায় কম দামে মাংস পাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই ১ কেজির পরিবর্তে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত মাংস কিনে নিচ্ছেন।

ডোমার বসুনিয়া হাটে প্রতি শুক্রবার ও সোমবার জমজমাট হাট বসে। ঈদকে সামনে রেখে এ হাটে গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ও মরিচের বিক্রি বেড়ে যায়। পার্শ্ববর্তী পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিক্রেতা মোঃ শামীম ইসলাম জানান, পবিত্র মাহে রমজানে গরিব অসহায় মানুষদের কথা বিবেচনা করে স্বল্প লাভে মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যেমন ক্রেতারা উপকৃত হচ্ছেন, তেমনি হাটেও বাড়ছে মানুষের উপস্থিতি। তিনি বলেন, নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসে, তাহলে তিনি অন্তত একদিনের জন্য হলেও এলাকার মানুষকে ৫৫০ টাকা কেজি দরে মাংস খাওয়াবেন-এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করে আসছেন।

ক্রেতাদের প্রত্যাশা, পুরো রমজান মাসজুড়ে যেন এই দামে গরুর মাংস পাওয়া যায়।সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্রেতাদের চাহিদা অনুযায়ী গরুর মাংস বিক্রি করা হবে। ব্যবসায়ী শামীমের স্টকে প্রায় ৬০টি গরু রয়েছে।মাংস কিনতে পুরুষদের সঙ্গে গৃহবধূদেরও লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০