প্রকাশ প্রতিদিন
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

লালন সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা-কে ঘিরে আগাম নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সম্ভাব্য আসন্ন ২০২৬ সালের পৌরসভা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ প্রেক্ষাপটে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড সবুজপাড়া এলাকার বাসিন্দা, মরহুম আবুল হোসেন সরকারের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মরহুম আবু তোরাব সরকার (আবু তোরাফ)-এর ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বিএনপির সংকটময় সময়ে দেবীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যান আনোয়ারুল ইসলাম সরকার।

এ বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সাধারণ ভোটার ও সুশীল সমাজের সমর্থন এবং দলীয় মনোনয়ন পেলে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দেবীগঞ্জ পৌরসভায় ইতোমধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তার ছোট ভাই মোঃ আসাদুজ্জামান আসাদ ক্যারামবোর্ড প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন।

রাজনৈতিক পরিবার হিসেবে আনোয়ারুল ইসলাম সরকার দেবীগঞ্জ উপজেলা ও পৌরসভা এলাকায় সুপরিচিত।

তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও পারিবারিক আলোচনার ভিত্তিতেই প্রার্থিতা চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে দল কাকে চূড়ান্ত মনোনয়ন দেয় এবং ভোটাররা কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।

আনোয়ারুল ইসলাম সরকার দেবীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমানে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে শিক্ষক হিসেবে কর্মরত।

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। সব মিলিয়ে দেবীগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী আবহ তৈরি হয়েছে।

সরকারিভাবে পৌর নির্বাচনের ঘোষণা এখনও না আসলেও, তারা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের ইঙ্গিত: মেয়র পদে আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

১০

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

১১

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন। 

১২

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

১৩

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

১৪

ইফতার শেষে স্বামীর বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, দেবীগঞ্জে মা-মেয়ের প্রাণহানি

১৫

দেবীগঞ্জ পৌর নির্বাচনে চমক, মেয়র প্রার্থী হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর

১৬

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

১৭

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

১৮

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

১৯

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

২০