প্রকাশ প্রতিদিন
২ মার্চ ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়মের অভিযোগ, ইউএনওদের দাবি নির্দেশনা অনুযায়ী কাজ ।

পঞ্চগড় প্রতিনিধি ।

পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিম্নমানের সিসি ক্যামেরা, মনিটর ও আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ে বড় অংকের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিরুদ্ধে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রাক্কলন অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে, অনিয়মের কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে বোদায় ৬১টি, দেবীগঞ্জে ৬৭টি এবং আটোয়ারীতে ৩৯টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে প্রতিটিতে ৬টি করে ক্যামেরা স্থাপনের জন্য কেন্দ্রপ্রতি ৩২ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।সরেজমিনে বোদা উপজেলার নতুন বন্দর বেংহারি উচ্চ বিদ্যালয়, বেংহারি মৌলভীপাড়া দারুচ্ছালাম কওমি মাদ্রাসা; দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মারেয়া সিংরোড দাখিল মাদ্রাসা, খেলারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, চুচুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুচুলি বটতলী হাট উচ্চ বিদ্যালয় ও দুহসুহ দাখিল মাদ্রাসা ঘুরে দেখা যায়, ইউএনভি নামের ২ মেগাপিক্সেল ক্যামেরা ও ইসোনিক নামের ১৭ ইঞ্চি মনিটর স্থাপন করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট ক্যামেরার অনলাইন বাজারমূল্য প্রায় ৭৫০ টাকা হলেও বিল দেখানো হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। মনিটরের বাজারমূল্য প্রায় ৪ হাজার ৩৭০ টাকা। মনিটরের কনট্রাস্ট রেশিও ছিল ৪০০:১ এবং রেজুলেশন ১২৮০×১০২৪ পিক্সেল। অথচ নির্দেশনায় ১৮ দশমিক ৫ ইঞ্চি মনিটর, ১৩৬৬×৭৬৮ রেজুলেশন এবং ১০০০:১ কনট্রাস্ট রেশিওর কথা উল্লেখ ছিল। প্রযুক্তিবিদদের মতে, কনট্রাস্ট রেশিও যত বেশি হবে, স্ক্রিনে তত বেশি প্রাণবন্ত ও উজ্জ্বল ছবি দেখা যায়।

শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, কোনোভাবে ক্যামেরা ও মনিটর স্থাপন করে ভোট শেষ করা হয়েছে। ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে স্পষ্টভাবে ব্যক্তি শনাক্ত করা কঠিন ছিল। ক্লাসরুমে থাকা শিক্ষার্থীদেরও মনিটরে পরিষ্কারভাবে দেখা যায়নি। বিজয় কুমার রায়, হিমেল ও সিরাজুল ইসলাম বলেন, “ক্যামেরাগুলো যদি উন্নতমানের দেওয়া হতো, তাহলে ভালো হতো। মনিটরে পরিষ্কার দেখা যায় না, একটু পাশ থেকে দেখলে ছবি নেগেটিভের মতো লাগে।”

সিসি ক্যামেরার দামের বিষয়ে স্থাপনকারী প্রতিষ্ঠান বোদা এবেল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টের প্রতিনিধি বাপ্পির সঙ্গে সরাসরি ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং প্রাক্কলন অনুসারেই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সারাদেশে ক্যামেরা ও মনিটরের দাম বেড়ে গেছে। তারপরওআমরা ভালো মানের ক্যামেরা স্থাপন করেছি। মনিটরের ক্ষেত্রে মন্তব্য কলামে উল্লেখ ছিল, নির্ধারিত টাকায় সম্ভব না হলে পিক্সেল ঠিক রেখে বিকল্প নেওয়া যাবে।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপামনি দেবী বলেন, “কমিশনের চাহিদা অনুযায়ী কাজ হয়েছে। মনিটরের পিক্সেল ঠিক রেখে ১৭ ইঞ্চি নেওয়া হয়েছে, না হলে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হতো। বরাদ্দকৃত অর্থ উপজেলা হিসাব নম্বরে না নিয়ে সরাসরি স্থাপনকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে। তারপরও যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে জেলার পঞ্চগড় সদর তেঁতুলিয়া উপজেলায় একই বরাদ্দে ডাহুয়া নামের / মেগাপিক্সেল ক্যামেরা ১৯ ইঞ্চি মনিটর স্থাপন করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, একই বরাদ্দে এক উপজেলায় উন্নতমানের সরঞ্জাম স্থাপন সম্ভব হলে অন্যত্র কেন তা সম্ভব হলো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০