প্রকাশ প্রতিদিন
৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে: সাংবাদিকদের বাইকও রক্ষা পাচ্ছে না, আতঙ্কে সাধারণ মানুষ

আনভিল বাপ্পি , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

ঘোড়াঘাটে ইদানীং মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কিছু দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। চোরেরা এখন আর কাউকেই ছাড় দিচ্ছে না সাংবাদিকদের মোটরসাইকেলও তাদের টার্গেটের বাইরে থাকছে না।

গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর প্রায় ১২টার দিকে ঘোড়াঘাট পৌর সদর এর পূর্বপাড়া নিজ বাড়ির আঙ্গিনা থেকে ঘোড়াঘাট থানা প্রেসক্লাব-এর সভাপতি আনভিল বাপ্পির ব্যবহৃত লাল রঙের এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। দিনের আলোয়, বাড়ির সামনেই এমন চুরি—এটি স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে পৌর সদরের লালবাগ গ্রাম থেকে একই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল ইসলাম সামুর বাজাজ সিটি মোটরসাইকেল আজাদ মোড় এলাকা থেকে চুরি হয়ে যায়। এছাড়া বাগেরহাট বাজার ও কুন্ডু মার্কেটের সামনেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব চুরি চালাচ্ছে। তারা বিয়ে বাড়ি, হাট-বাজার, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এমনকি জানাজা অনুষ্ঠানের ভিড়কেও সুযোগ হিসেবে নিচ্ছে। কয়েক মিনিটের অসতর্কতার সুযোগেই মোটরসাইকেল উধাও হয়ে যাচ্ছে।

এদিকে ভুক্তভোগীরা দ্রুত চোরচক্র শনাক্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন, নিয়মিত টহল বৃদ্ধি এবং মোটরসাইকেল পার্কিংয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল। ঘোড়াঘাটবাসীর প্রশ্ন একটাই—দিনদুপুরে যদি এমন ঘটনা ঘটে, তবে নিরাপত্তা কোথায়? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে: সাংবাদিকদের বাইকও রক্ষা পাচ্ছে না, আতঙ্কে সাধারণ মানুষ

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ পুলিশের মাধ্যমে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পঞ্চগড়ে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়মের অভিযোগ, ইউএনওদের দাবি নির্দেশনা অনুযায়ী কাজ ।

পীরগঞ্জে পেঁয়াজের কন্দ চাষে স্বপ্নের ঝিলিক: আমদানিনির্ভরতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার পথে কৃষকরা

৬ বছরেও নিয়োগ হয়নি মহিলা বিষয়ক কর্মকর্তা: সেবাবঞ্চিত দেবীগঞ্জের নারী ও সুবিধাভোগীরা

৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ্য প্রহরী গ্রেফতার

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

১০

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

১২

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

১৪

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের ইঙ্গিত: মেয়র পদে আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

১৫

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

১৬

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

১৭

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন। 

১৮

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

১৯

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

২০