প্রকাশ প্রতিদিন
২ মার্চ ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬ বছরেও নিয়োগ হয়নি মহিলা বিষয়ক কর্মকর্তা: সেবাবঞ্চিত দেবীগঞ্জের নারী ও সুবিধাভোগীরা

আতাউর রহমান নিজস্ব  প্রতিবেদক ।

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে উদাসীন থাকায়  দেবীগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অফিসে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সুবিধাভোগী ব্যক্তিরা। বারবার এসেও সেবা না পেয়ে ঘুরে যেতে হয় তাদের।পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৬ বছর থেকে নেই স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্ব পালন রয়েছেন পঞ্চগড় জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, এতে করে রীতিমতো সেবা পাচ্ছেন না দেবীগঞ্জ উপজেলার সাধারন মানুষ।দীর্ঘদিন ধরে শূন্য পদে কার্যক্রম পরিচালিত হওয়ায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশু বিষয়ক বিভিন্ন সহায়তা প্রত্যাশীরা।জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে পঞ্চগড় জেলা থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করে এ উপজেলার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের।

এ বিষয়ে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেবীগঞ্জ উপজেলার কার্যক্রম দেখভাল করছেন। জনবল সংকটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মকর্তা না থাকায় নারী উন্নয়ন, ভাতা কার্যক্রম, প্রশিক্ষণ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। অফিসে গিয়ে অনেকেই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন।এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর মোঃ সাইফুল ইসলাম হিসাব রক্ষক ও ক্রেডিট সুপারভাইজার হিসেবে যোগদান করেন ।যোগদান করলেও তিনি বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং মামলার মুখোমুখি হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনায় তিনি এখনও কারাগাড়ে আছেন ,।বর্তমানে তিনিও  নেই অফিস কক্ষে ঝুলছে তালা ।

সরেজমিনে দেখা গেছে, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত সেবা কার্যক্রমে স্থবিরতা রয়েছে। অনেকেই অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও সময়মতো নিষ্পত্তি হচ্ছে না।সচেতন মহল বলছেন, দ্রুত স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়ে কার্যক্রম স্বাভাবিক করা না হলে নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও ব্যাহত হবে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে: সাংবাদিকদের বাইকও রক্ষা পাচ্ছে না, আতঙ্কে সাধারণ মানুষ

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ পুলিশের মাধ্যমে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পঞ্চগড়ে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়মের অভিযোগ, ইউএনওদের দাবি নির্দেশনা অনুযায়ী কাজ ।

পীরগঞ্জে পেঁয়াজের কন্দ চাষে স্বপ্নের ঝিলিক: আমদানিনির্ভরতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার পথে কৃষকরা

৬ বছরেও নিয়োগ হয়নি মহিলা বিষয়ক কর্মকর্তা: সেবাবঞ্চিত দেবীগঞ্জের নারী ও সুবিধাভোগীরা

৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ্য প্রহরী গ্রেফতার

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

১০

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

১২

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

১৪

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের ইঙ্গিত: মেয়র পদে আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

১৫

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

১৬

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

১৭

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন। 

১৮

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আগাম আমেজ, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম

১৯

পরিবর্তনের বার্তা নিয়ে দেবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী সরকার ফরিদুল

২০