প্রকাশ প্রতিদিন
১৬ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি কর্মহীন ২০০ পরিবার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের নিশ্চিতপুর পোল্ট্রি এন্ড ফিডস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলাম।জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি সরদারপাড়া গ্রামে অবস্থিত নিশ্চিতপুর পোল্ট্রি এন্ড ফিডস লিমিটেডের ৪ নম্বর শেডে হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো শেডে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই শেডের ব্যাপক ক্ষতি হয়ে যায়।

ফার্মটির ম্যানেজার সুজন অধিকারী জানান, তাদের ফার্মে মোট ৭টি শেড রয়েছে। এর মধ্যে ৪ নম্বর শেডে আগুন লাগে। ওই শেডে ১০ হাজার ৫৩০টি মুরগি ছিল, যার মধ্যে প্রায় ৪ হাজার ৫০০টি মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া শেডে থাকা সব ধরনের যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে আমাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহায়তা প্রয়োজন। সহযোগিতা পেলে দ্রুত শেডটি পুনরায় চালু করা সম্ভব হবে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ওয়ার্ড সভা সম্পর্কে ধারণা নেই কারোর, কাগজে-কলমেই সীমাবদ্ধ কার্যক্রম

পঞ্চগড় সদরে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নারীসহ আহত ২, থানায় এজাহার*

ঠাকুরগাঁওয়ে মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি কর্মহীন ২০০ পরিবার

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

অবৈধভাবে বালু উত্তোলন জরিমানা, ঘটনাস্থলে অজ্ঞান অভিযুক্ত

জয়পুরহাটে আনন্দ-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ উদযাপন

দেবীগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রায় জনসমুদ্র

ছওয়াব এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

১০

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

১১

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু ছাগল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ হোসেন

১২

দেবীগঞ্জে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

১৩

পীরগঞ্জে খামারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ 

১৪

এলজিইডি বরগুনায় ‘দুর্নীতির বরপুত্র’ প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

১৫

তেলীপাড়া ব্লক সেচ প্রকল্পের নির্বাচন: প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

১৬

দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পরও থামেনি দুর্ভাগ্য: বাড়িতে চুরিতে নিঃস্ব পপি আক্তার

১৭

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

১৯

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

২০