প্রকাশ প্রতিদিন
১২ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবিতে থাকা কয়েকজন ব্যক্তির অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছবিতে থাকা একজন নাবিউল হক লোটাস, যিনি এলাকায় “জঙ্গি লোটাস” নামে পরিচিত। তার বিরুদ্ধে অতীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং বিভিন্ন সময়ে হয়রানির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়াও, ঘোড়াঘাট থানার একটি আলোচিত ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় তার সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে।

একই ছবিতে থাকা অপর ব্যক্তি জিয়া, যিনি সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে স্থানীয়দের দাবি। তার বিরুদ্ধেও বিএনপির বিরুদ্ধে সাংগঠনিক ক্ষতিসাধন ও দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি, তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম এর৷ আপন ভাই বলেও উল্লেখ করেন স্থানীয়রা।

তৃণমূল বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, যারা অতীতে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে এবং মিথ্যা মামলায় জড়িয়েছে, তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা সম্পর্ক দলীয় আদর্শের পরিপন্থী। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট পৌর বিএনপির নেতাকর্মীরা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে তৃণমূল পর্যায়ে অসন্তোষ আরও বাড়তে পারে, যা সংগঠনের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছওয়াব এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু ছাগল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ হোসেন

দেবীগঞ্জে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে খামারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ 

এলজিইডি বরগুনায় ‘দুর্নীতির বরপুত্র’ প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

তেলীপাড়া ব্লক সেচ প্রকল্পের নির্বাচন: প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পরও থামেনি দুর্ভাগ্য: বাড়িতে চুরিতে নিঃস্ব পপি আক্তার

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

১১

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

১২

পীরগঞ্জে পাম্প মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

দেবীগঞ্জে মধ্যরাতের অভিযানে মাদকচক্র ভেঙে দিল পুলিশ: ১২ জন আটক, ‘সম্রাজ্ঞী’ বৃদ্ধাসহ কারবারির বিরুদ্ধে মামলা

১৪

সমাজকল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপে ঘোড়াঘাট  পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৬৫ পরিবার পেল বিদ্যুৎ  

১৫

দুই মাসে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ: হুইপ আশরাফ উদ্দিন নিজানের আশঙ্কা

১৬

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মাদ্রাসার শিশু নিহত, ৬ জন আহত

১৭

পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় পরিবারকে ঢেউটিন সহায়তা

১৮

বিদ্যুৎমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার অভিযোগে মামলার প্রেক্ষিতে আদালতের আদেশ

১৯

পঞ্চগড়ের আটোয়ারীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর, আহত ১, লুটপাটের অভিযোগ

২০