মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,
মানবের সেবাই মিলে স্রষ্টার সন্তুষ্টি, রবিবার ১২ এপ্রিল সকালে ছওয়াবের উদ্যোগে পঞ্চগড় জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি ও শক্তিশালীকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা কো-অর্ডিনেটর মো. হাফিজুল ইসলামের পরিচালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্সের ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী হায়াতুল ইসলাম। বক্তব্য রাখেন, ছওয়াবের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের , বিশিষ্ট ব্যবসায়ী শিশির আসাদ সহ প্রমুখ।
বক্তারা বলেন, জীবনের সকল কাজ শুধু চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করাই হলো মহৎ কাজ, যেটি ছওয়াবের স্বেচ্ছাসেবকরা করে।
ছওয়াবের দেশব্যাপী স্বেচ্ছাসেবী কাজের প্রশংসা করেন সভায় আগত বক্তা এবং শুভাকাঙ্ক্ষীগণ।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ছওয়াবের পক্ষ নলকূপ স্থাপন, চোখের ছানি অপারেশন, ফুডপ্যাক বিতরণ এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য হুইল চেয়ার বিতরণ প্রকল্প চলমান রয়েছে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ছওয়াব মানবতার জন্য বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের বিভিন্ন প্রান্তে বিরামহীনভাবে কাজ করে যাছে।
মন্তব্য করুন