প্রকাশ প্রতিদিন
৫ এপ্রিল ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে মধ্যরাতের অভিযানে মাদকচক্র ভেঙে দিল পুলিশ: ১২ জন আটক, ‘সম্রাজ্ঞী’ বৃদ্ধাসহ কারবারির বিরুদ্ধে মামলা

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুলিশের জোরালো মাদকবিরোধী অভিযানে একটি সক্রিয় মাদকচক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক নারী কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক। তার সঙ্গে ছিলেন এসআই মো. ফারুক রানা ও পুলিশের একটি চৌকস দল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৭৫ বছর বয়সী মোছাঃ তাহমিনা বেগম ওরফে ‘বিসমিল্লাহ বুড়ি’-এর বাড়িতে চলা মাদকের আসর থেকে ১১ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বৃদ্ধা তাহমিনা বেগমকেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটক ১১ জনকে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, মাদক ব্যবসার অভিযোগে তাহমিনা বেগমের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় তাহমিনা বেগম, তার ছেলে ও নাতি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে ওসি সেলিম মালিক জানান, “মাদকবিরোধী অভিযানে নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ জনকে আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মূল কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছওয়াব এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু ছাগল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ হোসেন

দেবীগঞ্জে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে খামারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ 

এলজিইডি বরগুনায় ‘দুর্নীতির বরপুত্র’ প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

তেলীপাড়া ব্লক সেচ প্রকল্পের নির্বাচন: প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পরও থামেনি দুর্ভাগ্য: বাড়িতে চুরিতে নিঃস্ব পপি আক্তার

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

১১

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

১২

পীরগঞ্জে পাম্প মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

দেবীগঞ্জে মধ্যরাতের অভিযানে মাদকচক্র ভেঙে দিল পুলিশ: ১২ জন আটক, ‘সম্রাজ্ঞী’ বৃদ্ধাসহ কারবারির বিরুদ্ধে মামলা

১৪

সমাজকল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপে ঘোড়াঘাট  পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৬৫ পরিবার পেল বিদ্যুৎ  

১৫

দুই মাসে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ: হুইপ আশরাফ উদ্দিন নিজানের আশঙ্কা

১৬

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মাদ্রাসার শিশু নিহত, ৬ জন আহত

১৭

পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় পরিবারকে ঢেউটিন সহায়তা

১৮

বিদ্যুৎমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার অভিযোগে মামলার প্রেক্ষিতে আদালতের আদেশ

১৯

পঞ্চগড়ের আটোয়ারীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর, আহত ১, লুটপাটের অভিযোগ

২০