প্রকাশ প্রতিদিন
৫ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মোছাঃ আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি,

রাজশাহীতে নারী সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে ছিল।কর্মশালাটি শুরু হয় ২ এপ্রিল থেকে এবং সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৪ এপ্রিল।নারী সাংবাদিকদের আরও দক্ষ করে তোলার লক্ষ্যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর যৌথ উদ্যোগে নারী সাংবাদিকদের জন্য আয়োজিত তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে সমাপ্ত হয়েছে।অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত নারী সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল নারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ। বিশেষ অতিথির হিসেবে বক্তব্যদেনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল।তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ের নির্বাচন কাভারেজে সাংবাদিকদের পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যান্ত জরুরি।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান।তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে শাসনব্যবস্থা, স্থানীয় ক্ষমতার কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রিপোর্টিং,দ্বিতীয় দিনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা, এবং তৃতীয় দিনে তথ্যের সত্যতা যাচাই ও তথ্যের অখণ্ডতা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।কর্মশালায় অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা তৃণমূল পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই, নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল বিষয়ে ধারণা লাভ করেন।প্রশিক্ষণের অংশ হিসেবে ইন্টারেক্টিভ সেশন, গ্রুপ ওয়ার্ক ও ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়।যা তাদের বাস্তব দক্ষতা উন্নয়নে সহায়ক হিসেবে ভূমিকা রাখে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দক্ষ, দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় সক্ষম হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছওয়াব এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু ছাগল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ হোসেন

দেবীগঞ্জে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে খামারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ 

এলজিইডি বরগুনায় ‘দুর্নীতির বরপুত্র’ প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

তেলীপাড়া ব্লক সেচ প্রকল্পের নির্বাচন: প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পরও থামেনি দুর্ভাগ্য: বাড়িতে চুরিতে নিঃস্ব পপি আক্তার

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

১১

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

১২

পীরগঞ্জে পাম্প মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

দেবীগঞ্জে মধ্যরাতের অভিযানে মাদকচক্র ভেঙে দিল পুলিশ: ১২ জন আটক, ‘সম্রাজ্ঞী’ বৃদ্ধাসহ কারবারির বিরুদ্ধে মামলা

১৪

সমাজকল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপে ঘোড়াঘাট  পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৬৫ পরিবার পেল বিদ্যুৎ  

১৫

দুই মাসে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ: হুইপ আশরাফ উদ্দিন নিজানের আশঙ্কা

১৬

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মাদ্রাসার শিশু নিহত, ৬ জন আহত

১৭

পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় পরিবারকে ঢেউটিন সহায়তা

১৮

বিদ্যুৎমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার অভিযোগে মামলার প্রেক্ষিতে আদালতের আদেশ

১৯

পঞ্চগড়ের আটোয়ারীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর, আহত ১, লুটপাটের অভিযোগ

২০