প্রকাশ প্রতিদিন
১১ এপ্রিল ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

স্বার্থন্বেষী মহলের অপপ্রচার, আইনি ব্যবস্থা নেওয়া হবে” খাদ্য গুদাম কর্তৃপক্ষ

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির চাল সংগ্রহ নিয়ে প্রকাশিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছে উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ।

সম্প্রতি কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে এবং এতে পোকা, ধুলাবালি ও দুর্গন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই এবং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

খাদ্য গুদাম সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা খাদ্য গুদামে কোনো ধান বা চাল সরাসরি ক্রয় করা হয় না। সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই খাদ্য সামগ্রী সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

এ বিষয়ে বেতাগী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন,

একটি স্বার্থন্বেষী মহল দীর্ঘদিন ধরে অসৎ সুবিধা নিতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এতে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আরও জানান,এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলও এ ধরনের যাচাইবিহীন সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়ে বলেন, এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সরকারি সেবামূলক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়।

বেতাগী উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ সকল গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রেখে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছওয়াব এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু ছাগল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ হোসেন

দেবীগঞ্জে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে খামারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ 

এলজিইডি বরগুনায় ‘দুর্নীতির বরপুত্র’ প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

তেলীপাড়া ব্লক সেচ প্রকল্পের নির্বাচন: প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পরও থামেনি দুর্ভাগ্য: বাড়িতে চুরিতে নিঃস্ব পপি আক্তার

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

১১

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

১২

পীরগঞ্জে পাম্প মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

দেবীগঞ্জে মধ্যরাতের অভিযানে মাদকচক্র ভেঙে দিল পুলিশ: ১২ জন আটক, ‘সম্রাজ্ঞী’ বৃদ্ধাসহ কারবারির বিরুদ্ধে মামলা

১৪

সমাজকল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপে ঘোড়াঘাট  পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৬৫ পরিবার পেল বিদ্যুৎ  

১৫

দুই মাসে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ: হুইপ আশরাফ উদ্দিন নিজানের আশঙ্কা

১৬

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মাদ্রাসার শিশু নিহত, ৬ জন আহত

১৭

পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় পরিবারকে ঢেউটিন সহায়তা

১৮

বিদ্যুৎমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার অভিযোগে মামলার প্রেক্ষিতে আদালতের আদেশ

১৯

পঞ্চগড়ের আটোয়ারীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর, আহত ১, লুটপাটের অভিযোগ

২০