প্রকাশ প্রতিদিন
৬ এপ্রিল ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান, নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা স্থানীয় সুধীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৬ এপ্রিল ২০২৬) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোসা:শুকরিয়া পারভীন। সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।

সভায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সমস্যা সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের প্রচেষ্টায় ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩০০ বান্ডিল ঢেউটিন লাখ টাকার একটি বরাদ্দ পাওয়া গেছে। পঞ্চগড় জেলার চারটি উপজেলায় বরাদ্দ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ মেট্রিক টন চাল ৮০ হাজার টাকা নগদ সহায়তা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।মতবিনিময় সভায় অংশ নিয়ে কৃষক মোবারক আলী অভিযোগ করেন, নতুন বন্দর এলাকায় করতোয়া নদীতে কাঠের সেতু নির্মাণ করে বালু উত্তোলনের কারণে ধান, পেঁয়াজ কুশারের আবাদি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া জমির ওপর দিয়ে মাহিন্দ্র ট্রাক্টর চলাচলের জন্য রাস্তা তৈরি করায় তিনিসহ আশপাশের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা তুলে ধরলে জেলা প্রশাসক দ্রুত সমাধানের আশ্বাস দেন।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিতদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছওয়াব এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু ছাগল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ হোসেন

দেবীগঞ্জে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে খামারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ 

এলজিইডি বরগুনায় ‘দুর্নীতির বরপুত্র’ প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

তেলীপাড়া ব্লক সেচ প্রকল্পের নির্বাচন: প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পরও থামেনি দুর্ভাগ্য: বাড়িতে চুরিতে নিঃস্ব পপি আক্তার

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

১১

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

১২

পীরগঞ্জে পাম্প মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

দেবীগঞ্জে মধ্যরাতের অভিযানে মাদকচক্র ভেঙে দিল পুলিশ: ১২ জন আটক, ‘সম্রাজ্ঞী’ বৃদ্ধাসহ কারবারির বিরুদ্ধে মামলা

১৪

সমাজকল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপে ঘোড়াঘাট  পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৬৫ পরিবার পেল বিদ্যুৎ  

১৫

দুই মাসে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ: হুইপ আশরাফ উদ্দিন নিজানের আশঙ্কা

১৬

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মাদ্রাসার শিশু নিহত, ৬ জন আহত

১৭

পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় পরিবারকে ঢেউটিন সহায়তা

১৮

বিদ্যুৎমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার অভিযোগে মামলার প্রেক্ষিতে আদালতের আদেশ

১৯

পঞ্চগড়ের আটোয়ারীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর, আহত ১, লুটপাটের অভিযোগ

২০