প্রকাশ প্রতিদিন
১৬ এপ্রিল ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোসা. শুকরিয়া পারভীনের বক্তব্য ভিডিও করতে নিষেধ করার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীনের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক বক্তব্য প্রদান শুরু করলে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তার বক্তব্য ভিডিও ধারণ করতে যান।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বাধা দিয়ে বলেন,আপনারা আমার ভিডিও করবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই যে আমার বক্তব্য ভিডিও করতে হবে।

জেলা প্রশাসকের এমন আকস্মিক নিষেধাজ্ঞায় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন। তারা বিষয়টিকে পেশাগত অবমাননা হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কট করে হলরুম ত্যাগ করেন।

সাংবাদিকদের অভিযোগ, পেশাদারিত্বের খাতিরে সংবাদ পরিবেশনের প্রয়োজনে তারা ভিডিও ধারণ করতে গিয়েছিলেন। কিন্তু জেলা প্রশাসক তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে সংবাদকর্মীদের অপমান করেছেন।

এ বিষয়ে মতবিনিময় সভায় আমন্ত্রিত গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,সাংবাদিকদের কাজই হলো তথ্যের প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করা। নবাগত জেলা প্রশাসক যেভাবে আমাদের ভিডিও করতে নিষেধ করেছেন, তা আমাদের পেশাদারিত্বের ওপর আঘাত। জেলায় এর আগে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ আমরা দেখিনি।

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ মুক্ত গণমাধ্যমের পরিবেশের জন্য অন্তরায়।

এ বিষয়ে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন,বিষয়টি জেনেছি। এ নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে

উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোসা. শুকরিয়া পারভীন পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ওয়ার্ড সভা সম্পর্কে ধারণা নেই কারোর, কাগজে-কলমেই সীমাবদ্ধ কার্যক্রম

পঞ্চগড় সদরে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নারীসহ আহত ২, থানায় এজাহার*

ঠাকুরগাঁওয়ে মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি কর্মহীন ২০০ পরিবার

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

অবৈধভাবে বালু উত্তোলন জরিমানা, ঘটনাস্থলে অজ্ঞান অভিযুক্ত

জয়পুরহাটে আনন্দ-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ উদযাপন

দেবীগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রায় জনসমুদ্র

ছওয়াব এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঘোড়াঘাটে বিতর্কিত ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ, তদন্তের দাবি তৃণমূল বিএনপির

১০

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’  খাদ্য গুদাম কর্তৃপক্ষের প্রতিবাদ

১১

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদিপশু ছাগল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ হোসেন

১২

দেবীগঞ্জে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

১৩

পীরগঞ্জে খামারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ 

১৪

এলজিইডি বরগুনায় ‘দুর্নীতির বরপুত্র’ প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

১৫

তেলীপাড়া ব্লক সেচ প্রকল্পের নির্বাচন: প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

১৬

দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পরও থামেনি দুর্ভাগ্য: বাড়িতে চুরিতে নিঃস্ব পপি আক্তার

১৭

দেবীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

১৯

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

২০