প্রকাশ প্রতিদিন
১৯ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ, চাল ও থ্রি-পিস বিতরণ

নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান ।

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ, চাল ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। তিনি নিজ হাতে দুস্থ ও অসহায়দের  মাঝে নগদ অর্থ, চাল ও থ্রি-পিস তুলে দেন।

আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এবং দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যাতে সমাজের প্রতিটি স্তরের  মানুষের ঘরে ঘরে  পৌছানো যায়, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের হত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য  নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে সহায়তা প্রদান একটি নিয়মিত কার্যক্রম, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য সাধুবাদ জানান ।

অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এই সহায়তা ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০