প্রকাশ প্রতিদিন
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও ২ ইতালিয়ান পুত্রবধূ আধো আধো কণ্ঠে বাংলায় ভোট চাইছেন— নাঙ্গল মার্কায়

নুরুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। দেশের অন্যান্য এলাকার মতো ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর এবং রাণীশংকৈল উপজেলার অংশবিশেষ) আসনেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগমের নির্বাচনী কার্যক্রম সাধারণ ভোটারদের দৃষ্টি কেড়েছে।

এই আসনে সাতজন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হওয়ায় শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নূরুন নাহার বেগম। তবে এবারের নির্বাচনে তাঁর প্রচারণায় যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা। প্রার্থীর ইতালিয়ান পুত্রবধূ, ইতালির নাগরিক ফ্লাভিয়া সান্তরো সরাসরি মাঠে নেমে ভোট চাইছেন ভোটারদের কাছে। আধো আধো কণ্ঠে বাংলা ভাষায় কথা বলে তিনি মায়ের জন্য নাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করছেন, যা এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।

গ্রাম থেকে গ্রামে, হাট-বাজার ও অলিগলিতে প্রচারণার সময় ফ্লাভিয়া সান্তরো ভাঙা ভাঙা বাংলায় ভোটারদের উদ্দেশে বলেন, আমার মায়ের জন্য নাঙ্গল মার্কায় ভোট দেবেন।তাঁর এই সরল প্রচেষ্টা অনেক ভোটারের মন ছুঁয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

নির্বাচনী প্রচারণায় প্রার্থীর পরিবারের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মাঠে মাঠে ঘুরে ভোট চাইছেন প্রার্থীর পুত্র ব্যারিস্টার আরিফ হাসান, কন্যা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি এবং ব্যারিস্টার মেহবুবা অলি। তাঁরা ভোটারদের কাছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ এবং নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।হরিপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা সময়কালিগঞ্জ বাজারের আয়োজিত এক জনসভা বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী নূরুন নাহার বেগম বলেন,আমি ইতালি থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে এসেছি। আমাকে কেউ ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনগণের ভোটই আমার শক্তি।

তিনি আরও বলেন, এলাকায় শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতেই তাঁর এই নির্বাচন। জনগণ পাশে থাকলে বিজয় নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনসভায় স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আরিফ হোসেন বলেন,আমার নামের আগে ‘ব্যারিস্টার’ শব্দটি থাকায় মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। সাধারণ মানুষ ভাবে, সব সমস্যার সমাধান ব্যারিস্টারই করবে—যেমন সব রোগের সমাধান ডাক্তার করে। আমি মানুষের সেই প্রত্যাশার জায়গা থেকে কাজ করতে চাই।

বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি। তিনি বলেন, নারী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য। এছাড়াও বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন নারী প্রার্থী এবং তাঁর পরিবারের সক্রিয় প্রচারণা এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। বিশেষ করে বিদেশি পুত্রবধূর মাঠপর্যায়ের প্রচারণা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।৯/০২/২০২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০