প্রকাশ প্রতিদিন
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ৩৭ বছরের নৌকার ঘাঁটিতে বিএনপির বিজয়

  1. এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী সংবাদদাতা:

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-২ আসন (বালিয়াডাঙ্গী-হরিপুর)। এই আসনকে ‘মিনি গোপালগঞ্জ’ও বলা হতো। দীর্ঘ ৩৭ বছর পর এই আসনে বিএনপি থেকে জয়ী হয়েছেন ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।

বৃহস্পতিবার রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। এই আসনে ৩ লাখ ৪০ হাজার ৪৯ ভোটারের মধ্যে ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ১ লাখ ১৫ হাজার ৭০৭টি ভোট পেয়েছেন।

এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম ২ হাজার ৮৭৬ ভোট, গণঅধিকার পরিষদের ফারুক হাসান ১ হাজার ৮৪৩ ভোট, এবি পার্টির নাহিদ রানা ৪৫১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল ইসলাম ৪৩৭ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাহাবুদ্দিন ৩৮০ ভোট পেয়েছেন। আসনটিতে ১০৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.০৪ শতাংশ।

বিজয়ের পর আব্দুস সালাম বলেন, ‘আমরা কারও প্রতি অন্যায় করব না। আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এ ছাড়াও নির্বাচনী প্রচারণায় গিয়ে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিকট আদায় করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, ১৯৮৬ ও ১৯৯১ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন দবিরুল ইসলাম। পরে তিনি আ.লীগে যোগদান করে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে তাঁর ছেলে মাজহারুল ইসলাম সুজন আ.লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০