প্রকাশ প্রতিদিন
৪ মে ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় প্রেস ব্রিফিং ৫ জন ডাকাত গ্রেপ্তারঘোড়াঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় প্রেস ব্রিফিং ৫ জন ডাকাত গ্রেপ্তার

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সচেতনতামূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪মে) ঘোড়াঘাট থানায় আয়োজিত এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সিনিয়র  সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল) নিয়ামত হাসান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এলাকায় চুরি, ডাকাতি ও রাহাজানি বন্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সহকারী পুলিশ সুপার নিয়ামত হাসান তার বক্তব্যে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতার কথা উল্লেখ করেন এবং অপরাধ দমনে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় জানানো হয়, পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন সদস্য এবং ৩ জন চোরসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানে অপরাধ কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান এবং চুরি হওয়া গবাদি পশু বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হাকিমপুর ঘোড়াঘাট থানার সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন,  ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,এস আই আহনাফ। এছাড়া ঘোড়াঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত প্রধান আসামি চুরির মাস্টারমাইন্ড মোঃ কাওসার ইসলাম এবং তার সহযোগী মাহমুদুল হাসান মুন্না, মোঃ সুভেল মিয়া, আল রাাহিদ আপন ও মোঃ ফাহিম ইসলাম। ২ মে নূরপুর গ্রাম থেকে গরু চুরির ঘটনায় মামলার প্রেক্ষিতে এই সফল অভিযান পরিচালিত হয়। চুরিকৃত গরু বিক্রির ৬০,০০০ টাকা এবং গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (বগুড়া ন-১১-১৮৩১) উদ্ধার করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০