Admin
১২ জানুয়ারী ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ

সব শঙ্কা ও উদ্বেগের মধ্যেই ৯ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়ে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা। ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থীর অংশগ্রহণে ৬১টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের দিক থেকে এটি দেশের বৃহত্তম নিয়োগ পরীক্ষা। যেখানে সর্বশেষ এইচএসসি পরীক্ষায় ১২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল, সেখানে প্রায় সমপরিমাণ পরীক্ষার্থী এই নিয়োগ–যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তবে এই বিশাল কর্মযজ্ঞের স্বচ্ছতা ও মেধা যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। মাঠপর্যায় থেকে ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্ট’-এর ব্যাপক অভিযোগের পর আজ রোববার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শত শত চাকরিপ্রার্থী।

১০ লাখ প্রার্থীর এই নিয়োগ পরীক্ষাটি ছিল মূলত ১০ লাখ পরিবারের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লড়াই। দেশের বৃহত্তম এই নিয়োগ পরীক্ষার জন্য সরকার ও অধিদপ্তরের যে ধরনের প্রস্তুতি ও কঠোর নজরদারির প্রয়োজন ছিল, মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যায়নি বলে দাবি করেছেন সাধারণ পরীক্ষার্থীরা। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রশাসনের নজরদারিতে বড় ধরনের ঘাটতি ছিল। আইন অনুযায়ী প্রতিটি পরীক্ষাকেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ জেলাতেই এ আইনের যথাযথ প্রয়োগ দেখা যায়নি। এর ফলে কেন্দ্রগুলোতে কাঙ্ক্ষিত শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়নি। অনেক কেন্দ্রে বহিরাগতদের অবাধ বিচরণ এবং কেন্দ্র সচিবদের শিথিলতার সুযোগে জালিয়াতি চক্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০