প্রকাশ প্রতিদিন
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও দুর্ব্যবহারের অভিযোগ

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়-২ নির্বাচনী আসনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা দেবীগঞ্জ উপজেলায় এক প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারদের টাকা আত্মসাৎ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ১২ ফেব্রুয়ারি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন-এর ৩৭ নম্বর মাড়েয়া সিংরোড মৌলভীপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল (উপজেলা সহকারী প্রকৌশলী, দেবীগঞ্জ) দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসারদের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।এ বিষয়ে ভোটের দায়িত্ব পালনকারী সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ মিজানুর রহমান (সহকারী কর্মকর্তা, সোনাহার ভূমি অফিস, দেবীগঞ্জ) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগটি প্রকাশ করেন।

তার ফেসবুক পোস্ট, 👉”ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে থাকা দেবীগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার জনাব মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল ভোট গ্রহণ শেষে সকল সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারের সাথে দূর ব্যবহার করেন এবং সকলের সন্মানি টাকা আওসাত করেন।

এ বিষয়ে সহকারী প্রিজাইডিং অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ফেসবুক পোস্টটি তিনি দিয়েছেন এবং ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকেই বিকাশ নগতে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত প্রিজাইডিং অফিসার শাকিল, দায়িত্ব থাকা প্রাপ্ত টাকা ৬ হাজার ৩৮০ বুঝে পানি তিনি সহকারী প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান, এ বিষয়ে মৌখিক অভিযোগ দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি লিখিত অভিযোগ করতে বলেন মিজানুর রহমানকে।

১৩ ফেব্রুয়ারি রাতে, এ বিষয়ে দায়িত্বে থাকা সহকারী দুই প্রিজাইডিং অফিসার মোঃ রেজাউল কবির ও নিরঞ্জন কুমার রায় বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে তাঁদের পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও এখনো তা প্রদান করা হয়নি। প্রিজাইডিং অফিসার শাকিলের আচরণে তাঁরা সন্তুষ্ট নন। দায়িত্বে থাকা পোলিং অফিসার পারভেজ মোশারফ বলেন, ভোটকেন্দ্রের দায়িত্ব শেষ হওয়ার পর পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও প্রিজাইডিং অফিসার তাঁদের টাকা দেননি। এ ছাড়া তাঁর আচরণেও তাঁরা সন্তুষ্ট নন বলে তিনি জানান।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল অভিযোগটি অস্বীকার করে বলেন,যারা আমার সঙ্গে ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের দায়িত্ব শেষ হওয়ার পর সরঞ্জাম নিয়ে অফিসে ফিরা বাধ্যতামূলক। যারা ভোট শেষে অফিসে ফিরেছেন, তাদের টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। যাদের অফিসে আসার সুযোগ হয়নি, তাদের বাকি টাকা আমার অফিসের স্টাফদের মাধ্যমে প্রদান করা হবে। যেহেতু শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকে, তাই প্রয়োজন হলে স্টাফরা বিকাশের মাধ্যমে তাদের টাকা পৌঁছে দেবেন। এ বিষয়ে নিশ্চিত করা যাচ্ছে যে, এটি কোনো আত্মসাতের বিষয় নয়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলার সহকারী রেটারিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০