প্রকাশ প্রতিদিন
২৭ জানুয়ারী ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে গম ও ভুট্টা চাষে নতুন সম্ভাবনা, গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রমে সাফল্য

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবস্থিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বীজ উৎপাদন কেন্দ্রে গম চাষে ইঁদুর দমন ও উৎপাদন বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বীজ উৎপাদন কেন্দ্রে, বিডাব্লিউএমআরআই, ২০২৫–২৬ মৌসুমে রবি ফসলের বীজ উৎপাদন কেন্দ্রের ব্লক-৩ এলাকায় বারি গম-৩৩ জাতের প্রজনন বীজ ৪.৮০ হেক্টর জমিতে বপন করা হয়েছে। এছাড়াও বারি গম-৩০ ৫.৫ হেক্টর ও বারি গম-৩২ যথাক্রমে ৫.৫ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। গমের সাথে বর্তমানে BWMRI হাইব্রিড ভুট্টা-২ উৎপাদন করা হচ্ছে। বিশেষভাবে BWMRI হাইব্রিড ভুট্টা-২, বারি খই ভুট্টা-১ (০.৭৫ হেক্টর) এবং বারি মিষ্টি ভুট্টা-১ (০.৮০ হেক্টর) চাষ করা হচ্ছে। কৃষি গবেষকরা মনে করছেন, কেন্দ্র থেকে সংগ্রহকৃত উচ্চমানের বীজ ব্যবহার করলে কৃষকের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

দেবীগঞ্জ বীজ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তা ড. মোঃ ইলিয়াছ হোসেন জানান,আমরা আধুনিক পদ্ধতিতে গম ও ভুট্টা চাষ করছি। লাইন বা সারিভিত্তিক নালাভিত্তিক গম চাষ একটি আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি, যা বীজের অপচয় কমায়, সেচ ও সার ব্যবস্থাপনায় সুবিধা দেয় এবং ফলন বৃদ্ধি করে। এই পদ্ধতিতে জমি প্রস্তুত করে নির্দিষ্ট দূরত্বে (সাধারণত ২০-২৫ সেমি বা ৮ ইঞ্চি) সারি বা নালা তৈরি করে বীজ বপন করা হলে। সঠিক জাত (যেমন- বারি গম-৩৩) এবং ১৫-৩০ নভেম্বর উপযুক্ত সময়ে বপন করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব। আমরা ইঁদুর নিয়ন্ত্রণ এবং উৎপাদন বৃদ্ধির জন্য এই পদ্ধতিতে চাষাবাদ করি। কৃষকরা যদি আমাদের পদ্ধতি অনুসরণ করেন, তারা অধিক ফলন ও লাভবান হতে পারবেন। তিনি আরও বলেন,বারি গম৩৩-এর প্রতি কেজি গমে ৫০ থেকে ৫৫ মিলিগ্রাম জিংক ব্যবহার করা হয়। বাংলাদেশে উদ্ভাবিত এই জাতটি পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে, মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মস্তিষ্ক বিকাশ এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। এটি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিয়মিত ঋতুস্রাব বা রক্তক্ষরণ বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এটি একটি অত্যন্ত উপকারী পুষ্টি উপাদান।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) নতুন উদ্ভাবিত জাত ও প্রযুক্তি বিএডিসির (BADC) মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেয়।

বাস্তবায়নকারী: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুর মাননিয়ন্ত্রণকারী: বীজ প্রত্যয়ন এজেন্সী, পঞ্চগড়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের জন্য উচ্চ ফলনশীল ও মানসম্মত গমের বীজ সরবরাহ বৃদ্ধি পাবে, যা জাতীয় গম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০