প্রকাশ প্রতিদিন
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বারি আলু-৯০’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আলুর জাত ‘বারি আলু-৯০’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের তত্ত্বাবধানে উৎপাদিত ‘বারি আলু-৯০’ চাষ করে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া এলাকার কৃষকদের মুখে হাসি ফুটেছে।১৫ ফেব্রুয়ারি দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া এলাকায় কৃষকদের অংশগ্রহণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদাত হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ আলতাফ হোসেন, পরিচালক, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর। বিশেষ অতিথি: মোঃ খোরশেদ আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরসি), গাজীপুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা, ভূগুরাম বর্মন, মিথিলা ফারজানা, সানজিদা ফেরদৌস, মোঃ আসাদুজ্জামান।কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল যুগপৎ আলু জাত ‘বারি আলু-১৩’ ও ‘বারি আলু-৯০’ এর উপযোগিতা যাচাই করা হয়। খাটুরিয়া এলাকার কৃষক মোঃ মাহাবুল ইসলাম দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র থেকে বীজ আলু সংগ্রহ করে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘বারি আলু-১৩’ ও ‘বারি আলু-৯০’ বপন করেন। ফলন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। জানা গেছে, ‘বারি আলু-৯০’ লাল জাতের প্রতিটি গাছে গড়ে ১৪ থেকে ১৫টি আলু ধরেছে।

স্থানীয় কৃষকদের মতে, রোগমুক্ত বীজ আলু ব্যবহার করে উচ্চ ফলন পাওয়ায় তারা লাভবান হবেন বলে আশা করছেন।বারি-৯০ আলুর মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৭০ জন কৃষক-কৃষাণীর উপস্থিতিতে দিবসটি পালিত হয়।‘বারি আলু-১৩’ ও ‘বারি আলু-৯০’ চাষে অর্থায়ন করেছে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরসি), বিএআরআই, গাজীপুর এবং বাস্তবায়ন করেছে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, দেবীগঞ্জ, পঞ্চগড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০