প্রকাশ প্রতিদিন
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে বরগুনায় সরগরম মাঠ, বেতাগীতে জামায়াতের জনসভায় জনসমুদ্র

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। আজ বিকেলে বরগুনা-২ আসনের বেতাগী হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ জনসভায় হাই স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল মুখরিত।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, গত এক বছরে দুই শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে এবং নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি বলেন, আমরা চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতিতে বিশ্বাস করি না। জনগণের নিরাপত্তা ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, বরগুনা-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে তিনি এ আসনে স্বাস্থ্যসেবা উন্নয়ন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, উন্নত রাস্তা-ঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। বরগুনা-২ কে একটি মডেল আসনে রূপান্তর করাই আমার অঙ্গীকার।

জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০