Admin
১২ জানুয়ারী ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পাবলিক ও শ্রেণি পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণে একটি অভিন্ন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন নিয়মে শ্রুতি লেখক নিয়োগ ও পরীক্ষার ব্যবস্থা চলায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। সেই জটিলতা দূর করতেই ‘পাবলিক ও শ্রেণি পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২৫’ প্রণয়ন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় চার মাস ধরে একাধিক অংশীজনের সঙ্গে আলোচনা করে এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

শফিকুল আলম জানান, সমাজসেবা অধিদপ্তরের ২০২৪ সালের জরিপ অনুযায়ী দেশে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৫৬৫ জন। এর আগে পাবলিক ও শ্রেণি পরীক্ষার ক্ষেত্রে শ্রুতি লেখক নিয়োগের কোনো পূর্ণাঙ্গ ও অভিন্ন নীতিমালা ছিল না। বিভিন্ন সময় খণ্ড খণ্ড প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হতো। ফলে শ্রুতি লেখকের যোগ্যতা, সম্মানী, আবেদন প্রক্রিয়া, অভিযোগ ও প্রতিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল না।

নতুন নীতিমালায় এসব বিষয় সমন্বিতভাবে নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়ের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। প্রতি এক ঘণ্টা পরীক্ষার বিপরীতে ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার বিধান রাখা হয়েছে নীতিমালায়।

প্রেস সচিব বলেন, এই নীতিমালা সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পাবলিক ও শ্রেণি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে শ্রুতি লেখকদের যোগ্যতা ও আবেদন ফরমের বিস্তারিত তফসিল সংযুক্ত রয়েছে।

শফিকুল আলম জানান, ইতোমধ্যে একাধিক সংগঠন ও সংস্থা এই নীতিমালাকে স্বাগত জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, শিক্ষায় সমতা প্রতিষ্ঠায় এই নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন ঘটাবে।

বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০