প্রকাশ প্রতিদিন
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনী কঠোর অবস্থানে : নৌবাহিনী প্রধান

বরগুনা প্রতিনিধি :

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী কঠোর অবস্থানে মাঠে রয়েছে এমন মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনসিসি, পিএসসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২৬) ইং বরগুনা সফরে আসেন নৌবাহিনী প্রধান। সকাল সাড়ে ১১টায় তিনি হেলিকপ্টারযোগে বরগুনা জেলা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন। এরপর তিনি বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। দুপুর সাড়ে ১২টায় নৌবাহিনী প্রধান বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা পিপিএম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন নৌবাহিনী প্রধান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও ভোটাধিকার সুরক্ষায় নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০