প্রকাশ প্রতিদিন
২৯ এপ্রিল ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবীর মর্মান্তিক মৃত্যু,

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড় সদর উপজেলার আহামদ নগর এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অ্যাডভোকেট সোলায়মান হক নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কোর্ট থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট সোলায়মান হক পঞ্চগড় আদালত থেকে দাপ্তরিক কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

তিনি সদর উপজেলার আহামদ নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়,পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।

দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়।চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান আমরা ট্রাকটি আটক করেছি।

চালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

একজন সজ্জন আইনজীবী হিসেবে পরিচিত সোলায়মান হকের মৃত্যুতে পঞ্চগড় জেলা আদালত পাড়া ও তার নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০