প্রকাশ প্রতিদিন
১২ জানুয়ারী ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে আবাদি জমি কেটে ইটভাটায় মাটি সরবরাহ, প্রশাসনের নজরদারি প্রশ্নবিদ্ধ

পঞ্চগড়, প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রকাশ্যেই ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ফসলি ও আবাদি জমির টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা ধ্বংস হচ্ছে, অন্যদিকে পরিবেশ, জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে। প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে এই অবৈধ কার্যক্রম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালীডাঙ্গা এলাকা ঘুরে দেখা যায়, একের পর এক ফসলি জমি থেকে ২০ থেকে ২৪ ফুট গভীর করে টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। দিন-রাত চলা এই কার্যক্রমে কাটা মাটি মাহিন্দ্রা ট্রলি ও ড্রাম ট্রাকে করে উপজেলার বিভিন্ন এলাকা ও ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

অনুমোদনবিহীন ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের ওপর মাটি পড়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সারাদিন ধুলোর কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা, যা শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। আবার বৃষ্টির সময় জমে থাকা কাদা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, কিছু মাটি ব্যবসায়ী নগদ টাকার প্রলোভন দেখিয়ে অল্প দামে জমির মালিকদের কাছ থেকে ফসলি জমির মাটি কিনে নিচ্ছে। প্রশাসনের কার্যকর তদারকি না থাকায় এই অবৈধ বাণিজ্য বন্ধ হচ্ছে না। ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে দেবীগঞ্জ উপজেলার কৃষিভিত্তিক অর্থনীতি হুমকির মুখে পড়ছে।

সরেজমিনে আরও দেখা যায়, ফসলি জমি কেটে গভীর পুকুর তৈরি করা হচ্ছে এবং সেই মাটি বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। জমির মালিক দিনরঞ্জন রায় বলেন,
নিজেদের প্রয়োজনেই জমি থেকে মাটি কাটছি। কৃষিজমি কেটে পুকুর খনন করছি।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালী একটি চক্র ইটভাটার চাহিদা মেটাতে পরিকল্পিতভাবে কৃষিজমির টপ সয়েল তুলে নিচ্ছে। এতে জমির উর্বরতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে ভবিষ্যতে চাষাবাদ প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন,টপ সয়েল হলো মাটির সবচেয়ে উর্বর স্তর, যা সাধারণত ওপরের ৮ থেকে ১২ ইঞ্চির মধ্যে থাকে। এই স্তর কেটে ফেললে জমির বড় ধরনের ক্ষতি হয় এবং তা পুনরুদ্ধার করতে কমপক্ষে তিন বছর সময় লাগে। তাই কৃষকদের টপ সয়েল না কাটতে নিয়মিতভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন,কৃষক তার প্রয়োজনে জমির শ্রেণি পরিবর্তন করতে পারে এবং আবাদি জমিতে পুকুর তৈরি করতে পারে। তবে জমির শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনকে অবগত করতে হবে।
তিনি আরও বলেন, “আইনে একদিকে জমির শ্রেণি পরিবর্তনের সুযোগ রয়েছে, আবার অন্যদিকে টপ সয়েল কাটা দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের অনুমতি ছাড়া কেউ টপ সয়েল কাটলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০