প্রকাশ প্রতিদিন
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে কৃষকদের নিয়ে বীজ আলু উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে একদিন ব্যাপী “মানসম্মত বীজ আলু উৎপাদন কলাকৌশল” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অধীন দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় কৃষকেরা আধুনিক আলু চাষ ও মানসম্মত বীজ উৎপাদনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদাত হোসেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র (বিএসপিসি) প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ আলতাফ হোসেন, পরিচালক, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর। বিশেষ অতিথি: মোঃ খোরশেদ আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরসি), গাজীপুর।এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা, ভূগুরাম বর্মন, মিথিলা ফারজানা, সানজিদা ফেরদৌস, মোঃ আসাদুজ্জামান।

প্রশিক্ষণে মানসম্মত ও রোগমুক্ত বীজ আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, সংরক্ষণ পদ্ধতি ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে পৌঁছালে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আলু চাষ আরও লাভজনক হবে।

মোট ৩০ জন প্রান্তিক কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে তাদের বীজ আলু উৎপাদনে দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরসি), বারি, গাজীপুর এর অর্থায়নে এবং প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, দেবীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০