প্রকাশ প্রতিদিন
২৭ জানুয়ারী ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে সবুজ ড্রোনে বালাইনাশক প্রয়োগের সম্ভাব্যতা যাচাই শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে পুরনো প্রযুক্তির বিকল্প হিসেবে বারি উদ্ভাবিত ‘সবুজ ড্রোন’ ব্যবহার করে বালাইনাশক প্রয়োগ কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করা হয়।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে (২৭ জানুয়ারি) সকালে এই উদ্বোধনী ও মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় আলু খেতে ড্রোনের মাধ্যমে বালাইনাশক প্রয়োগ করে প্রযুক্তিটির কার্যকারিতা সরাসরি প্রদর্শন করা হয়।

উদ্বোধনের পর সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে ড্রোন প্রযুক্তি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ নুরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও), এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ, বারি, গাজীপুর; ডঃ মুহাম্মদ ইলিয়াস হোসাইন, সিএসও, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, পঞ্চগড়, এবং ডঃ মাহবুবা বেগম, পিএসও, টিসিআরসি, বারি, গাজীপুর।

দিনাজপুরের তরুণ উদ্যোক্তা জনাব সবুজ মিয়া মাঠ পর্যায়ে ড্রোনটি চালিয়ে দেখান। ড্রোন প্রযুক্তির কারিগরি দিক ও গবেষণার বিস্তারিত তুলে ধরেন গবেষণা দলের মেন্টর ডঃ মুহাম্মদ এরশাদুল হক, পিএসও, এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ, বারি, গাজীপুর।

অনুষ্ঠানে উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে উইগ্রো, ব্র্যাক ও বম্বে সুইটসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (ডিএই) উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আলোচনায় জানানো হয়, আলু ছাড়াও আম, নারিকেল ও লিচু বাগানে বালাইনাশক ছিটাতে এই কৃষি ড্রোন ব্যবহার করা সম্ভব। বর্তমানে হাতে হেঁটে আলু খেতে বালাইনাশক স্প্রে করতে গিয়ে কৃষকদের পায়ের জুতায় গর্ত হয়ে যায় এবং আলু গাছে ইনজুরি সৃষ্টি হয়। কৃষি ড্রোন ব্যবহারে এসব ক্ষতি এড়ানো যাবে।

ড্রোন ব্যবহারে শ্রম ও সময় সাশ্রয়, পানির কম ব্যবহার এবং বালাইনাশক সমানভাবে ছিটানো সম্ভব হবে। যেখানে ১৬ জন শ্রমিক দিয়ে একদিনে হাতে স্প্রে করে ২০ একর জমি আচ্ছাদন করা যায়, সেখানে কৃষি ড্রোন ব্যবহার করে মাত্র ১ থেকে ২ জন শ্রমিক ১.৫ থেকে ২ ঘণ্টার মধ্যেই একই কাজ সম্পন্ন করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০