প্রকাশ প্রতিদিন
৫ অক্টোবর ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খেলার মাঠ দখল উদ্ধারের দাবিতে মানববন্ধন

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পূর্বপাড়া খেলার মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) বিকেল ৫টায় আয়োজিত কর্মসূচিতে কিশোর, তরুণ, শিশু, নারী ও পুরুষসহ দল-মত নির্বিশেষে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে খেলার মাঠ উদ্ধার, দখলমুক্ত করা এবং শিশু-কিশোরদের খেলাধুলার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এ সময় পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পূর্বপাড়া খেলার মাঠটি শুধু খেলাধুলার জায়গা নয়; এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোড়াঘাটে সফরে এসে কৃষক ও স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় তিনি কৃষিকাজে সেচ সুবিধা বাড়ানো ও কৃষকদের উপকারের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও তদারকি করেন বলে স্থানীয়রা জানান। তারা আরও বলেন, ওই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, তাদের অভাব-অভিযোগ শোনা এবং স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেও তিনি এ এলাকায় এসেছিলেন বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধনে স্থানীয় প্রবীণ বাসিন্দারা অভিযোগ করেন, শাহাদুল নামে এক ব্যক্তি মাঠটি দখলে রেখেছেন। তাদের দাবি, ওই ব্যক্তি একসময় গাইবান্ধা থেকে এসে করতোয়া নদীতে মাছ শিকার করতেন। পরবর্তী সময়ে তিনি একটি কবুলিয়তনামা বা দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করে মাঠটি দখলে নেন। তবে ওই দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ৬৫ থেকে ৭০ বছর বয়সী রেজওয়ানুর, মদুদ, মঞ্জু সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, তারা এবং তাদের বাবা-দাদারাও এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন। হঠাৎ করে শফিকুল কীভাবে এই জমির মালিকানা দাবি করছেন, তা তারা বুঝতে পারছেন না। তারা জমির কাগজপত্র যাচাই করে মাঠটি দখলমুক্ত করার দাবি জানান। বক্তারা বলেন, একটি খেলার মাঠ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। তাই মাঠের মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খেলার মাঠ দখল উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন

২

প্যাকেটজাত দুধ পান করে অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

৩

ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

৪

পীরগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতার উন্নয়নে অলিম্পিয়াড অনুষ্ঠিত

৫

পীরগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

৬

জয়পুরহাটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণ,৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড 

৭

বালিয়াডাঙ্গীতে তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুকমুক্ত গণবিবাহ

৮

দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ

৯

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

১০

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

১১

দেবীগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা

১২

জয়পুরহাটে ক্ষেতলালে প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর আত্মহত্যা….

১৩

বালিয়াডাঙ্গীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৪

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অবৈধ বালুমহাল নিয়ে আলোচনা

১৫

তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে আটক ২৩

১৬

দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো: তিনজন গ্রেপ্তার, ১৫ মোবাইল জব্দ

১৭

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

১৮

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

১৯

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

২০