নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকায় একটি গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে গোপন বৈঠক করার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।ডিএমপির ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের পরিচয় ও বৈঠকের উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন