প্রকাশ প্রতিদিন
৫ অক্টোবর ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন

পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর ওপর প্রায় ২০ কৌটি ৩৪ লাখ টাকায় ব্যায়ে নির্মিত বহুল আকাঙ্ক্ষিত চেরকুরঘাট সেতু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ​সোমবার দুপুরে উপজেলার কোষারানিগঞ্জ ইউনিয়নের ভামদা এলাকায় ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। কোষারানিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা’র সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন ​এলজিইডি’র ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, ঠিকাদার জামাল হোসেন, সাবেক চেয়ারম্যান গৌতম চন্দ্র রায, ​পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, ​ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু প্রমুখ। ​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ​নতুন এই সেতুটি চালু হওয়ার ফলে পীরগঞ্জ উপজেলার কোষারানিগঞ্জ, সৈয়দপুর, খনগাঁও ইউনিয়ন এবং সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নসহ আশপাশের প্রায় ২৫টি গ্রামের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াত এবং চিকিৎসাসেবা প্রাপ্তিতে এই এলাকার মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খেলার মাঠ দখল উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন

২

প্যাকেটজাত দুধ পান করে অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

৩

ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

৪

পীরগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতার উন্নয়নে অলিম্পিয়াড অনুষ্ঠিত

৫

পীরগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

৬

জয়পুরহাটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণ,৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড 

৭

বালিয়াডাঙ্গীতে তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুকমুক্ত গণবিবাহ

৮

দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ

৯

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

১০

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

১১

দেবীগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা

১২

জয়পুরহাটে ক্ষেতলালে প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর আত্মহত্যা….

১৩

বালিয়াডাঙ্গীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৪

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অবৈধ বালুমহাল নিয়ে আলোচনা

১৫

তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে আটক ২৩

১৬

দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো: তিনজন গ্রেপ্তার, ১৫ মোবাইল জব্দ

১৭

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

১৮

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

১৯

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

২০