
নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান।
‘দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদী চাই’ধনএই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং বাপা পঞ্চগড় জেলা শাখার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাপা দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস শাকিব মুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিঞা, বাপা পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খায়ের ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।
এ সময় বাপা দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদসহ বাপার সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাপা দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হরিশ চন্দ্র রায় বলেন, পঞ্চগড় জেলায় একসময় প্রায় ৫০ থেকে ৫৩টি নদী ছিল। বর্তমানে ৩০ থেকে ৩২টি নদী থাকলেও এসব নদীতে আগের মতো পানি নেই।
আলোচনা সভায় নদী দখল ও দূষণ রোধ, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, নদী ও জীববৈচিত্র্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় নদীগুলোর বর্তমান অবস্থা, দখল-দূষণের কারণ, নদী রক্ষায় প্রশাসন ও জনগণের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়।
মন্তব্য করুন