প্রকাশ প্রতিদিন
৩ অক্টোবর ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ঘিরে প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ঘোড়াঘাট বড় মাঠ পরিদর্শন করেছেন নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে ঘোড়াঘাট বড় মাঠ পরিদর্শন করেন। আগামী ৬ অক্টোবর শুরু হবে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট পাঁচটি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঘোড়াঘাট পৌরসভা দল ও পালশা ইউনিয়ন দল। মাঠ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ , পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজবি আহমেদ রকি, সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খেলার মাঠ দখল উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন

২

প্যাকেটজাত দুধ পান করে অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

৩

ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

৪

পীরগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতার উন্নয়নে অলিম্পিয়াড অনুষ্ঠিত

৫

পীরগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

৬

জয়পুরহাটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণ,৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড 

৭

বালিয়াডাঙ্গীতে তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুকমুক্ত গণবিবাহ

৮

দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ

৯

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

১০

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

১১

দেবীগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা

১২

জয়পুরহাটে ক্ষেতলালে প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর আত্মহত্যা….

১৩

বালিয়াডাঙ্গীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৪

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অবৈধ বালুমহাল নিয়ে আলোচনা

১৫

তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে আটক ২৩

১৬

দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো: তিনজন গ্রেপ্তার, ১৫ মোবাইল জব্দ

১৭

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

১৮

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

১৯

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

২০