প্রকাশ প্রতিদিন
১৮ এপ্রিল ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুর থেকে গ্রেপ্তার -২

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অপবাদ দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রংপুরে বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশগ্রেপ্তারকৃতরা হলেন মো. বেলাল হোসেন ও নয়ন।

জানা যায়, গত ১৬ এপ্রিল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জেমি আক্তার নামে এক রোগীকে ভর্তি করান তার স্বজনরা। ওইদিন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্চয় কুমার রায়ের বিরুদ্ধে ভুল চিকিৎসার অপবাদ এনে উত্তেজিত হয়ে ওঠেন রোগীর স্বজনরা। একপর্যায়ে তারা চিকিৎসকের ওপর চড়াও হন এবং তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

এই ন্যাক্কারজনক ঘটনার পর শুক্রবার থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং কয়েক ঘণ্টার ব্যবধানে রংপুরে আত্মগোপনে থাকা দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, “এজাহার প্রাপ্তির পর অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমরা আমলে নেই। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার ব্যবধানে আসামিদের অবস্থান শনাক্ত করে রংপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চিকিৎসকের ওপর হামলার কথা স্বীকার করেছে।”গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০