প্রকাশ প্রতিদিন
২২ মার্চ ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ‘Our Tepriganj’-এর ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের ঢল

স্বাস্থ্যসেবার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা প্রতিমন্ত্রীর
নিজস্ব  প্রতিনিধি আতাউর রহমান
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘Our Tepriganj’। সংগঠনটির উদ্যোগে রবিবার (২২ মার্চ) দুপুর ১২টায় টেপ্রীগঞ্জ আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা শতাধিক অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও রোগীবান্ধব, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উক্ত মহতী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ‘Our Tepriganj’-এর মতো সংগঠনের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনোভাবেই দুর্নীতির সঙ্গে আপস করবে না। দলীয় কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়িত থাকলে তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হবে। ইতোমধ্যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেককে বহিষ্কার ও কিছু নেতার পদ স্থগিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দলকে একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব রূপে গড়ে তুলতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের উপ-সচিব আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন টেপ্রীগঞ্জ আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম লাজু এবং টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবসেবামূলক এই আয়োজনের মাধ্যমে ‘Our Tepriganj’ সংগঠনটি এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০