সংবাদ শিরোনাম ::
দুর্নীতি-মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি হানিফ বয়াতীর দেবীগঞ্জে জলপাইয়ের জমজমাট হাট, প্রতিদিন বিক্রি ৩০ থেকে ৪০ লাখ টাকা । হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: চিকিৎসকের নামহীন প্রেসক্রিপশন ও অযোগ্য ব্যক্তি দ্বারা ওষুধ বিতরণের অভিযোগ।  আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দেবীগঞ্জে জলপাইয়ের জমজমাট হাট, প্রতিদিন বিক্রি ৩০ থেকে ৪০ লাখ টাকা ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
প্রকাশ প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান, দেবীগঞ্জ (পঞ্চগড়):

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পৌর শহরের দেবদারুতলায় জমে উঠেছে ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। প্রতিদিন ভোর থেকেই এ হাটে শুরু হয় জলপাই কেনাবেচা। আশপাশের পাঁচ জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসেন এ হাটে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন এ হাটে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার জলপাই বিক্রি হয়।

সরেজমিনে দেখা যায়, ভ্যান, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে জলপাই নিয়ে আসছেন কৃষক ও ব্যবসায়ীরা। হাটে স্তূপ করে রাখা জলপাই কিনতে ভিড় করছেন পাইকার ও আড়তদাররা। দরদাম শেষে চলছে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা এখান থেকে জলপাই কিনে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন বড় কোম্পানির কাছেও এ হাটের জলপাইয়ের চাহিদা রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এখানকার জলপাই বিদেশেও রপ্তানি হয়।

প্রতি বছর ভাদ্র মাস থেকে জলপাই সংগ্রহ শুরু হয়। প্রায় পাঁচ মাস ধরে চলে এ মৌসুমের বেচাকেনা। আকার ও মানভেদে প্রতি কেজি জলপাই ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়। জলপাই বিক্রি করে ভালো আয়ের প্রত্যাশা করেন কৃষকরা। অন্যদিকে, এ হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের ব্যবসা। জলপাই সংগ্রহ, পরিবহন, বাছাই ও বিক্রির কাজে যুক্ত রয়েছেন শত শত মানুষ।

হাট কর্তৃপক্ষের দাবি, জলপাইয়ের বাজার ঘিরে এক থেকে দেড় হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। জলপাইয়ের পাশাপাশি এ হাটে বাতাবি লেবু, পানসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি হয়। তবে জলপাই ও বাতাবি লেবুর কেনাবেচাই বেশি। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে এসব পণ্য কিনে নিয়ে যান।

হাটের ইজারাদার জানান, দেবীগঞ্জের দেবদারুতলা হাট জলপাইয়ের জন্য বিশেষভাবে পরিচিত। দিন দিন এ হাটের জলপাইয়ের চাহিদা বাড়ছে। বিভিন্ন বড় কোম্পানির প্রতিনিধিরাও এখান থেকে জলপাই কেনেন। হাটের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এ জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, দেবীগঞ্জের এ ঐতিহ্যবাহী হাটের কারণে এলাকায় জলপাই ও বাতাবি লেবুর চাষ বাড়ছে। কৃষকদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে।

স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেবীগঞ্জের এ জলপাইয়ের হাটকে ঘিরে কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হাটটির অবকাঠামোগত উন্নয়ন ও বাজারব্যবস্থাপনা আরও উন্নত করা গেলে জলপাই বাণিজ্যের পরিধি বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেবীগঞ্জে জলপাইয়ের জমজমাট হাট, প্রতিদিন বিক্রি ৩০ থেকে ৪০ লাখ টাকা ।

আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬