সংবাদ শিরোনাম ::
দুর্নীতি-মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি হানিফ বয়াতীর দেবীগঞ্জে জলপাইয়ের জমজমাট হাট, প্রতিদিন বিক্রি ৩০ থেকে ৪০ লাখ টাকা । হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: চিকিৎসকের নামহীন প্রেসক্রিপশন ও অযোগ্য ব্যক্তি দ্বারা ওষুধ বিতরণের অভিযোগ।  আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: চিকিৎসকের নামহীন প্রেসক্রিপশন ও অযোগ্য ব্যক্তি দ্বারা ওষুধ বিতরণের অভিযোগ। 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
প্রকাশ প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এন এম নুরুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধ :

জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের চরম দুর্ভোগ ও অনিয়মের চিত্র সামনে এসেছে। স্বাস্থ্যসেবার মতো একটি মৌলিক ও সংবেদনশীল অধিকারের জায়গায় চলছে নানা অনিয়ম। হাসপাতালের বহিঃবিভাগে ৩ টাকার টিকিটে সেবা নিতে আসা হতদরিদ্র ও প্রান্তিক মানুষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কাউন্টারে গেলে তাদের অধিকাংশ জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে বাধ্য হয়ে গরিব রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে বাইরের ফার্মেসি থেকে উচ্চমূল্যে ওষুধ কিনতে হচ্ছে, যা সরকারি নিয়ম ও জনসেবামূলক কার্যক্রমের পরিপন্থী।

অনুসন্ধানে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৫/২০২৬ ইংরেজি তারিখে বহিঃবিভাগে প্রদান করা একটি প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম, পদবি, সিল বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর কোনো রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়নি—যা চিকিৎসাবিজ্ঞানের প্রচলিত নিয়মের ব্যত্যয় এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এড়ানোর শামিল।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রোগীদের ওষুধ বিতরণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির পেশাগত যোগ্যতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়মানুযায়ী ওষুধ বিতরণের জন্য নির্দিষ্ট কোয়ালিফিকেশন বা ফার্মাসিস্টের যে যোগ্যতা প্রয়োজন, কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিটির সেই যোগ্যতা বা এখতিয়ার নেই। অযোগ্য ব্যক্তি দিয়ে ওষুধ বিতরণের ফলে ভুল ওষুধ বা স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কা থেকেই যায়।এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম(মেডিকেল অফিসার)।স্যারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করা হয় এবং সংশ্লিষ্ট ওষুধ বিতরণকারী ব্যক্তির দাপ্তরিক পদবি, যোগ্যতা ও দায়িত্বের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। পাশাপাশি অসুস্থ রোগীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং চিকিৎসাসেবার এই অব্যবস্থাপনা রোধে দ্রুত সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট আইন, সরকারি হাসপাতালের সেবা বিধিমালা এবং জনস্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে এই অনিয়ম চিহ্নিত করে অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকদের নিয়মতান্ত্রিক প্রেসক্রিপশন প্রদান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: চিকিৎসকের নামহীন প্রেসক্রিপশন ও অযোগ্য ব্যক্তি দ্বারা ওষুধ বিতরণের অভিযোগ। 

আপডেট সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬