সংবাদ শিরোনাম ::
দুর্নীতি-মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি হানিফ বয়াতীর দেবীগঞ্জে জলপাইয়ের জমজমাট হাট, প্রতিদিন বিক্রি ৩০ থেকে ৪০ লাখ টাকা । হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: চিকিৎসকের নামহীন প্রেসক্রিপশন ও অযোগ্য ব্যক্তি দ্বারা ওষুধ বিতরণের অভিযোগ।  আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিশুর মৃত্যু

দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
প্রকাশ প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে পড়ে তানহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের করতোয়া নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা নূরনবী জানান, বুধবার সকাল থেকেই তানহা বাড়িতে খেলাধুলা করছিল। নদীতে যাওয়ার প্রায় এক ঘণ্টা আগেও তিনি তাকে বাড়িতে দেখেছেন। পরে নদীর পাশ থেকে লোকজনের চিৎকার শুনে দ্রুত সেখানে ছুটে যান। এ সময় নদী থেকে উদ্ধার করা ভাতিজিকে দেখতে পান তিনি। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। দুই বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশুর মৃত্যু

দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬