সোহরাব বরগুনা প্রতিনিধি।
দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন বরগুনার আমতলী উপজেলার ৬ নম্বর আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ হানিফ বয়াতী।
বিকেল ৪টায় আয়োজিত এক পথসভায় তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নাগরিক সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।
পথসভায় হানিফ বয়াতী বলেন, দলের কাছে মনোনয়ন চাইবেন এবং তার প্রত্যাশা তিনি মনোনয়ন পাবেন এবং এলাকায় একটি উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন ,নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন তিনি। ওয়ারিশ সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হবে না বলেও আশ্বাস দেন এই সম্ভাব্য প্রার্থী।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের ন্যায্য সেবা পান, তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হানিফ বয়াতীর প্রতিশ্রুতি—দুর্নীতি ও মাদকমুক্ত পরিবেশ, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমতলী সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা।
এ সময় তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
পথসভাটি সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব।
সব মিলিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আমতলী সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এখন দেখার বিষয়, হানিফ বয়াতীর এসব প্রতিশ্রুতি ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারে এবং নির্বাচিত হলে তিনি কতটা বাস্তবায়ন করতে পারেন তাঁর দেওয়া অঙ্গীকার।
সম্পাদক: আতাউর রহমান